এই ডিসেম্বরে মুক্তিযুদ্ধের তিন ছবি

বিনোদন ডেস্ক: এই ডিসেম্বরে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের তিন চলচ্চিত্র- মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’, মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ ও  রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’।

এর মধ্যে ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মানিক মানবিকের পরিচালনায় ‘শোভনের স্বাধীনতা’। রশীদ হায়দারের ‘শোভনের স্বাধীনতা’ উপন্যাস অবলম্বনে সরকারী অনুদানে সিনেমাটি নির্মাণ করছেন তিনি।। মুক্তির আগেই ছবিটি কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রসংশিত হয়েছে। কয়েকজন কিশোর মুক্তিযোদ্ধাদের যুদ্ধজয়ের গল্পে নির্মিত হয়েছে ছবিটি। এতে ফেরদৌস, নিপুণ, স্বদেশ সুমন, চৈতি ও মাহমুদুল ইসলাম মিঠু, আলমগীর, মোশারফ, রনধীর বাপ্পী, শহীদ, হিরন্ময় হীরা ও অনেকে অভিনয় করেছেন।

একই দিনে মুক্তি পাবে আরেক চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা মোরশেদুল ইসলাম। বেঙ্গল ক্রিয়েশন লিমিটেডের প্রযোজনায় এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ, জ্যোতিকা জ্যোতি, গাজী রাকায়েত, আইয়ূব আলী, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখ।

এর আগে গত ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। মুক্তির আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও থাইল্যান্ডের ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ব্যাংকক’-এ প্রদর্শিত হয়েছে ছবিটি।

ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে আরেক চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’। তবে মুক্তির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। ছবিটি পরিচালনা করেছেন রিয়াজুল রিজু। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জীবন সরকারের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও হাসেন মোল্লার চরিত্রে আছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়াও আরো অভিনয় করেছেন সানজিদা তন্ময়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।