× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ডেস্ক

উৎসবগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ জুলাই, ২০২৩
নতুন মার্কিন ভিসা নীতি

উৎসবগুলোতে অন্য দেশগুলো দ্রব্যমূলের দাম কমায়, আর আমাদের দেশের ব্যবসায়ীরা বাড়ায়। এটি অবশ্যই আমাদের জনগণের জন্য ভোগান্তি তৈরি করছে, যা আমরা স্বীকার করি। যারা এটি করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। বাণিজ্যমন্ত্রী কী বলেছেন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমরা মনে করি, যারা এ অসাধু ব্যবসায়ী, মানুষের ভোগান্তি তৈরি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সরকার সময়মতো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করবে। বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, দ্রব্যমূল্য অনেক বেড়েছে। আবার কোনো কোনো দ্রব্যমূল্য কমেছেও। তবে ভোগ্যপণ্য অনেকগুলোর দাম বেড়েছে। এটি খুবই দুঃখজনক যে, আমাদের দেশে যখন কোনো উৎসব হয়, তখন কিছু কিছু ব্যবসায়ী নিজেদের যোগসাজশে সিন্ডিকেট করে, তারা বিভিন্ন পণ্যের মূল্য বাড়ায়।

ড. হাছান বলেন, বিভিন্ন সময় করা হয়। তখন পণ্যমূল্য কমে। আমি মনে করি, আন্তর্জাতিক বাজারে অনেক পণ্যমূল্য বাড়লে আমাদের দেশেও বাড়ে, অনেক ভোগ্যপণ্য আমদানি নির্ভর, যে কারণে দাম বাড়ে। কিন্তু অনেক ক্ষেত্রে নানা ধরনের সিন্ডিকেট করে মূল্য বাড়ানো হয়। সেটির বিরুদ্ধে আগের তুলনায় অনেক বেশি কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকারের সংস্থাগুলো। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যারাই এটি করবে, তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী এরইমধ্যে নির্দেশনা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। অনেকক্ষেত্রে করা হয়েছে এর আগে, সামনেও করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..