× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

উদ্বোধন থেকে বাদ পড়ল সিলেটবাসীর সপ্নের সেতু

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

শাফী চৌধুরীঃ শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন থেকে বাদ পড়েছে সিলেটের সুরমা নদীর ওপর নির্মিত কাজির বাজার সেতু।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের তিন সেতুসহ দেশের ৭টি সেতু উদ্বোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। কিন্তু হঠাৎ করে নগরের কাজির বাজার গার্ডার ব্রিজ উদ্বোধন থেকে বাদ পড়েছে।তবে আগামী কাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর নির্মিত চন্দরপুর-সুনামপুর সেতু ও সুনামগঞ্জে সুরমা নদীর ওপর নির্মিত সুরমা সেতুর উদ্বোধন করবেন।

সরকার দলীয় সূত্র জানায়, সিলেটে বাস্তবায়নাধীন সরকারের এই বৃহৎ প্রকল্পটির উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা নিয়ে এক ধরণের অসস্থি তৈরি হয়েছিল। নীরবের চেয়ে সরবে উদ্বোধনই চেয়েছিলেন সিলেটবাসী। চার লেন বিশিষ্ট এই সেতু নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ঐকান্তিক ইচ্ছেও তাই। এজন্যেই শেষ মুহূর্তে এসে ভিডিও কনফারেন্সে উদ্বোধন থেকে বাদ পড়েছে কাজির বাজার সেতুর নাম। এলাকার নামে পরিচয় উপস্থাপন হলেও এখনও সেতুটির আনুষ্ঠানিক নাম ঘোষণা হয়নি। নামকরণ নিয়ে বিভিন্ন দাবি রয়েছে।সিলেট সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার বসাক বুধবার সকাল ১০ টায় জানান, কাজিরবাজার সেতুসহ তিনটির উদ্বোধনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি এসেছিল। শেষ মুহূর্তে এসে কাজির বাজার সেতুর নাম বাদ পড়েছে। বাকি দুই সেতুর উদ্বোধন নির্ধারিত সময়েই হবে। তবে কী কারণে কাজির বাজার সেতুর নাম উদ্বোধন থেকে বাদ পড়েছে, তা তাঁর জানা নেই বলে জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী আকস্মিক দিল্লি সফর করলেও উদ্বোধনের দিনক্ষণ এখন পর্যন্ত আগেরটাই রয়েছে।

সূত্র জানিয়েছে, চন্দরপুর সেতু ও সুরমা সেতুর উদ্বোধন সিলেট ও সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তর থাকার কথা।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানিয়েছে, ২০০৫ সালের ২৪ ডিসেম্বর প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেট নগরীর শেখঘাট এলাকায় সুরমা নদীর ওপর কাজির বাাজার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়। ১৮ মাসে (২০০৭-০৮ অর্থবছরে) তা সম্পন্নের কথা থাকলেও সময় লেগেছে ১০ বছর। সৌন্দর্যবৃদ্ধির জন্যে স্টিল আর্চসহ (খুঁটি) বোরড পাইল ফাউন্ডেশনের ওপর প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪৪ কোটি ৬৪ লাখ টাকা। সেতুর দৈর্ঘ ৩৬৬ মিটার প্রস্ত ১৯ মিটার। তত্ত্বাবাবধায়ক সরকারের সময় কাজ বন্ধ রাখা হয়। ২০০৯ সালে মহাজোট সরকার মতায় আসার পর প্রকল্প সংশোধন করে। ২০১২ সালে পুনরায় সেতুর কাজ শুরু হয়। স্টিলের আর্চ ছাড়াই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮৯ কোটি টাকা।

ঢাকার মেসার্স কামাল অ্যাসোসিয়েটস প্রকল্পটি বাস্তবায়ন করে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নকশা সংশোধন ও সৌন্দর্য বর্ধনের জন্য কাজিরবাজার সেতুতে ১০০ ফুট করে চারটি স্টিলের আর্চ নির্মাণের কথা ছিল। এ কাজের অংশ হিসেবে সেতুর পাইলিংয়ে অতিরিক্ত প্রায় ১৫ কোটি টাকা ব্যয় করা হয়। কিন্তু বিপুল এ অর্থ ব্যয়ের পরও আর্চ সংযুক্ত হয়নি।এ ব্যাপারে সওজের কর্মকর্তারা জানান, ডিজাইন অনুযায়ী ৭০০ টনের আর্চ লাগানোর কথা। কিন্তু এখন ৯০০ টন ওজনের আর্চ লাগাতে হবে। সেতুর ওজন বেড়ে যাবে বলে তা লাগানো হয়নি।

এদিকে, ২০০০ সালে চন্দরপুর-সুনামপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৩১ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় ‘সুনামগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্পের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এর প্রাথমিকভাবে ব্যয় ধরা হয় ২৩ কোটি টাকা। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর নতুনভাবে ৪০২ মিটার দৈর্ঘ্য সেতুর ব্যয় ধরা হয় ৬৭ কোটি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..