উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা মানে সময় নষ্ট : ট্রাম্প

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করার মানে হলো সময় নষ্ট করা। রোববার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে টুইটে এমনটা বললেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়াকে নিয়ে টিলারসনকে কর্মশক্তি অপচয় না করার পরামর্শও দিয়েছেন তিনি। খবর বিবিসি।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘নিজের কর্মশক্তি সঞ্চয় করো রেক্স, আমরা যা করার তা করবো।’

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে আমেরিকা।

সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। আমেরিকা চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করুক। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া গেলো বেশ কিছুদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

গেলো মাসেই দেশটি ক্ষুদ্রতম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। এই বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ওপর সংযুক্ত করা যাবে। তাদের এই পরীক্ষা সফল হয়েছে বলেও দাবি করেছে পিয়ংইয়ং।

এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। চীন সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন টিলারসন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে আলোচনার এই পদক্ষেপ বাস্তবায়ন নাও হতে পারে।

রোববার এক টুইট বার্তায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছি, তিনি ক্ষুদ্র রকেট মানবের সঙ্গে আলোচনার চেষ্টা করে তার সময় নষ্ট করছেন। তবে আমাদের যা করার করব।’

তবে ট্রাম্প এমন মন্তব্য কেন করেছেন বা কী অর্থে বলেছেন সে বিষয়টি পরিষ্কার করেননি ট্রাম্প। প্রশাসনের কর্মকর্তাদের মন্তব্যের বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও ট্রাম্পের মন্তব্যের মধ্যে বৈপরীত্য দেখা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।