উজ্জ্বল স্মৃতি সংসদ গোল্ডকাপ ক্রিকেট শুভ উদ্বোধন-২০২১

উজ্জ্বল স্মৃতি সংসদ গোল্ডকাপ ক্রিকেট শুভ উদ্বোধন-২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের খন্দকার মোঃ আজিজুর রহমান (উজ্জ্বল)একজন সুনামধন্য খেলোয়ার ছিলেন। তিনি অল্প বয়সে মারা যান। তাই তার স্মৃতি ধরে রাখার জন্য যুবসমাজ ও খেলোয়ারদের উদ্যোগে এবং যুবসমাজকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য ১৬দলের একটি ক্রিকেট খেলার টূর্নামেন্টের আয়োজন করা হয় তারই ধারা বাহিকতার আলোকে শনিবার কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মধুখালী টি এন টি সংলগ্ন একাদশ বনাম বন্ধন ক্রিকেট একাদশ (আমডাঙ্গা) মধ্যে আনন্দ ঘন মনোরম পরিবেশে এক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি উদ্বোধন করেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান)। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট)সহ আরো অনেকে। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন মোঃ হাসিবুল হাসান, মোঃ বিপুল হোসেন। সার্বিক সহযোগীতায় ছিলেন সুমন কুমার চৌধুরী (কাজল), মোঃ শাহীদুজ্জামান টিটু, মোঃ আরিফুল ইসলাম (রাজিব )। খেলাটি উপভোগ করেন বিভিন্ন এলাকার যুব সমাজ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। খেলায় মধুখালী টি.এন.টি সংলগ্ম একাদশ ৮৬ রানে জয়লাভ করে।রান মধুখালী টি.এন.টি সংলগ্ম একাদশ ২৯০আর বন্ধন ক্রিকেট একাদশ ২০৪রান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।