যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে অনলাইন ট্র্যাকিং পদ্ধতি চালু

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে অনলাইন ট্র্যাকিং পদ্ধতি চালু

ওয়াশিংটন ডি সি, ৬ ফেব্রুয়ারি : ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট, ভিসা, ‘নো ভিসা রিকোয়ার্ড’ সীল ও দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত আবেদনপত্রের সর্বশেষ অবস্থা জানতে ‘অনলাইন ট্র্যাকিং পদ্ধতি’ চালু করেছে। “মুজিববর্ষ” উদ্‌যাপনের অংশ হিসেবে কনস্যুলার-সেবা উন্নতকরণের এ পদক্ষেপ গৃহীত হয়েছে।

ট্র্যাকিং-পদ্ধতির মাধ্যমে আবেদনকারী তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এজন্য আবেদনকারীগণ কম্পিউটার অথবা মোবাইলফোনে নিম্নোক্ত লিংক অনুসরণ করবেন http://bdembassyusatracking.org/। এছাড়া এ পদ্ধতিতে স্বয়ংক্রিয় ইমেইলের মাধ্যমেও আবেদনকারীকে তাদের আবেদনের ওপর গৃহীত কার্যক্রমের প্রতিটি ধাপসম্পর্কে অবহিত রাখা হবে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম আজ এই অনলাইন ট্র্যাকিং পদ্ধতি’র উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।