× Banner
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা

ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটানোর আহবান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সবার প্রতি আহ্বান জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।’

প্রধানমন্ত্রী বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এই কামনা করছি।’

পবিত্র এ দিনে প্রধানমন্ত্রী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..