× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মো: হারুনুর রশিদ

ইরানের ওপর সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন-শেখ রফিকুল ইসলাম বাবলু

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
ইরানের ওপর সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন-শেখ রফিকুল ইসলাম বাবলু

ইসরাইল ও আমেরিকার যৌথ আগ্রাসনের মাধ্যমে ইরানে হামলা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অসংখ্য নিরীহ শিশু, নারী ও পুরুষ হত্যার প্রতিবাদে ভাসানী জনশক্তি পার্টি-এর উদ্যোগে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০২ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১২টায় পুরাতন পল্টন চায়ের গলি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাব-এর সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে দলের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ইরানের ওপর সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের হত্যাকাণ্ড বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি অবিলম্বে এ হামলা বন্ধ এবং দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় আনার দাবি জানান। দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম বলেন, “একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, যুদ্ধ ও সহিংসতার পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক সমাধানই হতে পারে টেকসই শান্তির পথ। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ ও সাবেক সংসদ সদস্য।

তিনি বলেন, এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং বিশ্ব শান্তির জন্য হুমকি। তিনি ইরানের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফয়েজ হোসেন, সভাপতি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি। তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতা কাউসার আহমেদ-এর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মোশাররফ হোসেন, প্রিন্সিপাল তাসলিমা নাজনীন, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, স্বপন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নারী নেত্রী শাহানা এবং বংশাল থানার সভাপতি ইমরুল হাসান ওয়াসিম।

বক্তারা ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক শক্তির দম্ভ ও আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা শান্তি, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..