× Banner
সর্বশেষ
পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য

ইউপি নির্বাচনে শার্শার বাগআঁচড়া উলাশী ও সদর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

শরিফ, শার্শা (যশোর) প্রতিনিধিঃ আগামী ৪জুন শেষধাপে’র ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শার্শার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা শুক্রবার থেকে স্ব স্ব ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় গণসংযোগ করেছেন। প্রার্থীরা ভোটারদের সাথে মত বিনিময় ও নৌকা প্রতিককে জয়ী করার আহ্বান জানাচ্ছেন।

শার্শা সদর ইউনিয়নঃ শার্শা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সোহারাব হোসেন গত শুক্রবার থেকে বিরামহীনভাবে দক্ষিন বুরুজ বাগান, উত্তর বুরুজ বাগান, কাজির বেড়, কুলপালা, পান্তা পাড়া, শ্যামলাগাছি, পোতাপাড়া, জেলেপাড়া, যাদবপুর, বারিপোতা, সরদার বারিপোতা, গাতিপাড়া, স্বরুপদহ, বলিদাদাহ, ইসলামপুর, নারায়নপুর, সুবর্ণখালী, শীবচন্দ্রপুর, বেড়ী, শার্শা সদর, চটকাপোতা, ত্রীমোনী শ্যামলাগাছী, নাভারন রেল বাজার, ইসলামপুর, কাঠশাকরা, বিত্বি বারীপোতা এলাকায় গণসংযোগ কওে চলেছেন।

এ সময় তার সাথে থাকছেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ ওয়াহেদুর রহমান ওহিদ, কামাল আহমেদ শিমুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাওছার আলী, সাধারন সম্পাদক মোরাদ হোসেন প্রমুখ।

বাগআঁচড়া ইউনিয়ন ঃ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল শুক্রবার সকাল থেকে জামতলা, মহিষাকুড়া, টেংরা, সামটা, জিবলীতলা, পিপড়াগাছী, সাতমাইল, বসতপুর, সোনাতনকাঠি সহ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করে চলেছেন।

এ সময় শার্শা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল খতিব ধাবক, আবু তালেব, ইয়াকুব আলী প্রমুখ নৌকা প্রতিককে জয়ী করার লক্ষে গনসংযোগ করেন।

উলাশী ইউনিয়ন ঃ উলাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ আয়নাল হক শুক্রবার সকাল থেকে বিরামহীনভাবে কাশিয়াডাঙ্গা, মাটিপুকুর, সম্মন্ধকাঠি, খাজুরা, পানবুড়ি, কুচেমুড়া, কাঠুরিয়া, ধলদা, রামপুর, লাউতাড়া, কন্যাদহ, হাড়িখালী, খোড়াতলা, জিরেনগাছা, বেনেখড়ি, বড়বাড়িয়া গ্রামে গণসংযোগ করে চলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..