× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

নিজ ইউনিয়ন শেষে অন্য ইউনিয়ন বনায়নে ভরে দিলেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা, স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বনায়ন শেষে পার্শ্ববর্তী ইউনিয়নেও বনায়ন করলেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান।

আজ ৩০ জুলাই দুপুর ১২ টায় ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়ন পরিষদে ১১০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

এ সময় ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জাহানপুর ইউপি চেয়ারম্যান মো.ওসমান আলীকে সাথে নিয়ে জাহানপুর ইউপি কার্যালয়ে বকুল ফুল গাছ ও লটকন ফল গাছ রোপন করেন। রোপনকালে প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ইউপি সদস্য জাকারিয়া হোসেন, জাহানপুর ইউপি সদস্য ওবায়দুল হক, মাসুদ রানা, হেলাল উদ্দিন, রুমা পারভীন, সাহারা বানু, শেফালি বেগম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক পাস্কায়েল হেমরম, আব্দুল্লাহেল বাকী, জাহিদ হাসান, মেহেদী হাসান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ১২ টায় নিজ ইউনিয়নে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাদরাসা, ২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি কলেজ কর্তৃপক্ষের নিকট ১০ টি করে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করে ইউপি চেয়ারম্যানের ৭দিন ব্যাপী ঘোষিত কর্মসূচি সমাপ্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..