ইউনিভিউ ব্র্যান্ডের সিকিউরিটি ক্যামেরা দেশের বাজারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড আনছে দেশের বাজারে ইউনিভিউ ব্র্যান্ডের সিকিউরিটি ক্যামেরা ও এনভিআর। ২০১১ সালে প্রতিষ্ঠিত ইউনিভিউ ২০১৪ সালে প্রকাশিত এক জরিপ অনুযায়ী চীনের দ্বিতীয় বৃহত্তম ভিডিও সারভেইল্যান্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

চীনে ইউনিভিউ এর রয়েছে নিজস্ব দু’টি আর অ্যান্ড ডি ডিপার্টমেন্ট। রয়েছে ৬০০ এর অধিক প্যাটেন্ট। পণ্য তালিকায় রয়েছে আইপি ক্যামেরা, এনভিআর, এনকোডার, ডিকোডার, আইপিস্যান, বিভিন্ন সফটওয়ার ও অ্যাপস।

দেশের বাজারে ভিডিও সিকিউরিটি ক্যামেরার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ইউনিভিউ এর মানসম্মত পণ্য গুলো সহায়ক হবে বলে কম্পিউটার সিটি আশাবাদ ব্যক্ত করে।

কম্পিউটার সিটি প্রথম দফায় বেশক’টি মডেলের আইপিক্যামেরা ও এনভিআর বাজারজাত করার পরিকল্পনা নিয়েছে। খুব শিগগিরই বাজারে পণ্য গুলি পাওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।