‘আ.লীগ নাকি বিএনপির টার্গেট উগ্রবাদ’

কুমিল্লা প্রতিনিধি: ‘বিএনপিকে আজ ঠিক করতে হবে তাদের প্রধান টার্গেট কি, সাম্প্রদায়িক উগ্রবাদ নাকি আওয়ামী লীগ। প্রথমে এ বিষয়টা তাদের নির্ধারণ করতে হবে, এরপরই জঙ্গি বা উগ্রবাদ প্রতিরোধে তাদের মানসিকতার প্রকাশ ঘটবে।’ বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় মহাসড়ক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার যদি তাদের একমাত্র ও প্রধান টার্গেট হয়ে থাকে তাহলে উগ্রবাদের বিরুদ্ধে তারা যে বিবৃতি দিচ্ছে এবং জাতীয় ঐক্যের কথা বলছে তা হবে মূল্যহীন। তাহলে বিএনপি প্রকাশ্যে বলুক তাদের প্রধান টার্গেট হচ্ছে উগ্রবাদ প্রতিরোধ করা।’

তিনি আরো বলেন, ‘উগ্রবাদীদের সঙ্গে নিয়ে কোনোদিন উগ্রবাদ দমন বা প্রতিরোধ করা যাবে না।’

মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের(সওজ) কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।