× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ আলী রেজার মৃত্যুতে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর মৃত্যুতে।

শুক্রবার আওয়ামী লীগ থেকে প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী আলী রেজা রাজুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, আলী রেজা রাজু ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনায় সমুজ্জল।

তিনি বলেন, `খ্যাতিমান ও অভিজ্ঞ এই রাজনীতিবিদ ছিলেন মুক্তিকামী মানুষের চেতনায় অবিচল ও আপোষহীন। তিনি সারা জীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্য অবসানের স্বপ্ন দেখেছেন। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি`।


এ ক্যটাগরির আরো খবর..