গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী জনসচেনতা মূলক দিনব্যাপী প্রশিক্ষন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষনের আয়োজন করে ।
প্রশিক্ষিত যুব আত্মকর্মী ও যুব সংগঠনের সদস্যবৃন্দের অংশগ্রহনে প্রশিক্ষনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। প্রধান অতিথি বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের উন্নয়নে বড় বাঁধা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশে এখন তাদের কর্মকান্ড অনেকাংশে কমে গেছে। এ ধারা অব্যহত রাখতে হলে জনসচেনতা মূলক সভা ও প্রশিক্ষনের মাধ্যমে সাধারন মানুষের মধ্যে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানষিকতা গড়ে তুলতে হবে।
পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক বিরোধী নতুন সংগ্রামে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঝাপিয়ে পড়ে এ সংগ্রামকে সফল করতে হবে। সহকারি কমিশনার (ভূমি) মিজাবে রহমতের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়নের সাতক্ষীরা জেলা সহকারি পরিচালক আব্দুল কাদের, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।


