সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ বাংলার মাটিতে জঙ্গিবাদের আস্তানা হবে না। শরীয়তপুর বীর শ্রেষ্ঠ শহীদ লেঃ নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধক ও প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খেলাধুলা একটি দেশকে বিশ্বের কাছে পরিচিত করে তোলো। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের নাম জেগে উঠেছে। ক্রিকেটকে ভালোবাসে এমন কোন দেশ বা মানুষ নাই তারা বাংলাদেশের নাম ও বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে চিনে না। খেলাধুলা করলে দেহের গঠন ভালো থাকে। তেমনি শৃঙ্খলার প্রতি তার আলাদা নজর থাকে। এই যে খেলাধুলার জন্য এত আয়োজন তা শুধু খেলার জন্যই না। বাংলাদেশের মানুষকে সংস্কৃতিক মধ্যে ধরে রাখা। কারণ এখন সবাই ইন্টারনেট ব্যবহার করে। হাত বাড়ালেই সব পাওয়া যায়। তাই ছোট, বড়, বৃদ্ধ সবাইকে খেলার ছলে রাখার জন্য এই আয়োজন। সংস্কৃতি চর্চা করলে মন ও মানসিকতা ভালো থাকে। কেউ খারাপ কাজে লিপ্ত হবে না। বাংলার মাটিতে কোন জঙ্গিবাদের আস্তানা হতে দেওয়া যাবে না। ইতিমধ্যে বাংলাদেশ থেকে জঙ্গি দমনে পুলিশ বাহিনী বিশেষ অবদান রেখেছে।
শনিবার দুপুর সাড়ে ৩টায় বীর শ্রেষ্ঠ শহীদ লেঃ নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী পর্বে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, অতিরিক্ত পুলিশ মোহাম্মদ এহ্সান শাহ, সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সুমন দেব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আঃ সালাম মাদবর, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক প্রমূখ। উদ্ভোধনী পর্ব শেষে প্রথম দিনের খেলায় অংশ গ্রহন করে পটুয়াখলী জেলা ক্রীড়া সংস্থা বনাম গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।