প্রতিমা ভাংচুর, মন্দিরে আগুন দেওয়া ও কিশোরী ধর্ষণের শাস্তির দাবি পূজা উদ্‌যাপন পরিষদের

বিশেষ প্রতিবেদকঃ  গতকাল ১৯ জুন মধ্যরাতে নাটোর জেলার নলডাঙ্গা থানার মোমিনপুরের ঘোষপাড়ার প্রায় ২০০ বছরের প্রাচীন দূর্গামন্দিরের প্রতিমা ভাংচুর ও মন্দিরে আগুন দেওয়া হয় এবং একই থানার মির্জাপুরের দিয়ার লৌহারপাড়া আদিবাসী মন্দিরের প্রতিমাও ভাংচুর করা হয়।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আগারপাড়া গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বিধবা নারীকে ওই গ্রামের ব্যবসায়ী ধনু মিয়ার ও তার বড় ভাই ছেলু মিয়া এবং বিধবা নারীর কন্যা অষ্টম শ্রেণীতে পড়ুয়া কিশোরীকে সুমন মিয়া ধর্ষণ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এ ঘটনাসমূহের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।