আর্সেনালের বছর শুরু কষ্টের জয় দিয়ে

ক্রীড়া ডেস্ক: আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বছর শেষ করেছে । নতুন বছরের শুরুতেও সেরাটা ধরে রেখেছে অ্যামিরেটস স্টেডিয়ামের ক্লাবটি। তবে বছরের শুরুর ম্যাচে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের। চিরচেনা ঘরের মাঠে শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে কষ্টের জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

চেনা কন্ডিশনে আর্সেনালের হয়ে মাঠে নামেন চেম্বারলেইন, মেসুত ওজিল, ওয়ালকট আর অলিভার জিরুদের মতো তারকারা। তারপরও শুরুর দিকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে নিউক্যাসল ইউনাইটেড। ফলে প্রথমার্ধে গোলশূন্যভাবেই কাটাতে হয়েছে দুদলকে।

তবে বিশ্রাম শেষে মাঠে নেমে ম্যাচের ৭২ মিনিটে লিড পায় গানাররা। এই সময়ে জিরুদের সহায়তায় আর্সেনালকে এগিয়ে দেন ফরাসি তারকা লরেন্ট কোসাইনলি। এই গোলের পর বেশ  কিছু আক্রমন আর পাল্ট আক্রমন চললেও গোল পায়নি কোন দলই। ফলে শেষপর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

কষ্টার্জিত এ জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল আর্সেনাল। ২০ ম্যাচ শেষে দলটির স্কোরশিটে মোট পয়েন্ট জমা হয়েছে ৪২। সমান ম্যাচে তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিচেস্টার সিটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।