× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই
আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই

ফুটবল বিশ্বকাপ ফাইনাল ঘিরে বাংলাদেশে উন্মাদনার শেষ নেই। প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে ভক্তরা বিভিন্ন ব্যতিক্রমী আয়োজন করে থাকেন।

এবার  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পবনারপাড় গ্রামে আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে গরু জবাই করে এলাকাবাসীর জন্য বিশাল ভূরিভোজের আয়োজন করেছেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

আজ রবিবার আর্জেন্টিনার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এই ভূরিভোজের আয়োজন করা হয়েছে। প্রিয় দলের সাফল্য কামনায় ও ফাইনাল ম্যাচ উপভোগের আনন্দকে ভাগ করে নিতে পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের কয়েকশ মানুষের জন্য এই খাবারের আয়োজন করা হয়।

সকাল থেকেই পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে সমর্থকরা প্রিয় দলের পতাকা ও জার্সি পরে জড়ো হতে শুরু করেছে।

ফাইনাল খেলাটি বড় পর্দায় দেখার জন্য ক্লাব চত্ত্বরে সাউন্ড সিস্টেমসহ প্রজেক্টরের ব্যবস্থাও করা হয়েছে।খেলা শুরু হওয়ার আগেই পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকরা ভূরিভোজের আয়োজন করা হয়েছে বলে জানাগেছে। বিভিন্ন এলাকার ক্লাবে ক্লাবে খেলা দেখার জন্য বড় পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উন্নত খাবারের আয়োজন।

উপজেলার পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক বরকতউল্লাহ  বলেন, ‘আমরা আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী গত ২০২২ সালে আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলাম।

সেই ধারা অব্যাহত রেখে এবারও আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে আমরা ১লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি, তারা ছাড়াও এতিম ও অসহায়দের জন্য খাবারের আয়োজন করেছি।

আর্জেন্টিনার সমর্থক শিক্ষক শিপন ঘরামী বলেন, “আমরা আর্জেন্টিনার অন্ধ ভক্ত। দল ফাইনালে ওঠায় আমরা সবাই অনেক আনন্দিত। এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতেই আমরা সবাই মিলে গরু জবাই করে খাবারের আয়োজন করেছি।

উপজেলার যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনার সমর্থক মান্নান শেখ বলেন, আমরা আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে কান্দি ইউনিয়নের আর্জেন্টিনার সমর্থকরা ১২টি স্থানে ৮হাজার লোকের খাবারের আয়োজন করেছি। আমরা বড় পর্দায় খেলা দেখব।

কোটালীপাড়ার আর্জেন্টিনা ভক্তদের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। জয়-পরাজয় যাই হোক না কেন, ফুটবলকে কেন্দ্র করে মানুষের এই একাত্মতা ও আনন্দ আয়োজনই যেন ফুটবলের আসল সার্থকতা।


এ ক্যটাগরির আরো খবর..