× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ডেস্ক

আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলা থেকে বাদ দেয়ার চেষ্টা করা হচ্ছে -ক্রীড়া উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপে খেলা থেকে বাদ

আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার আছে, কিন্তু তাদের বাদ দেয়ার চেষ্টা করা হচ্ছে। এই কঠিন সময়ে দর্শকদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের ক্রিকেটারদের সাহস জোগাবে এবং বিশ্ব ক্রিকেটের জন্য একটি বিশেষ বার্তা দেবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচ চলাকালীন সম্প্রচারক টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিস্কারের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসির সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই বাংলাদেশের ক্রিকেটে তৈরি হয়েছে বড় শঙ্কা। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে।

দর্শক ভর্তি গ্যালারির দিকে ইঙ্গিত করে তিনি জানান, যোগ্যতা অর্জন করলেও বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

সঞ্চালককে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, এই বিশাল দর্শক উপস্থিতিই তার প্রমাণ। বর্তমান পরিস্থিতিতে এটি খুবই প্রয়োজন ছিল। আপনারা জানেন, অতি সম্প্রতি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার একটি পরিস্থিতি তৈরি হয়েছে।’

মূলত, নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরপেক্ষতার কথা বিবেচনা করে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আইসিসিকে অনুরোধ জানিয়েছিল। এমনকি প্রয়োজনে গ্রুপ বদলের প্রস্তাবও দেয়া হয়েছিল, যাতে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারে বাংলাদেশ।

তবে বাংলাদেশের সেই প্রস্তাব নাকচ করে দেয় আইসিসি। সংস্থাটি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জানিয়ে দেয়, ভারতের মাটিতে তারা খেলবে না। এর ফলাফল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি জানান, ঢাকার গ্যালারিতে দর্শকদের গগনবিদারী চিৎকারই প্রমাণ করে, বাংলাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয়। একইসঙ্গে ম্যাচে সরকারের একাধিক উপদেষ্টার উপস্থিতিকে তিনি দেশের ক্রিকেটের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখছেন।


এ ক্যটাগরির আরো খবর..