মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৪-১৮)ঃ মেহেরপুর সদর উজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী এবং আমঝুপি এলাকার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সদস্যদের যৌথ আয়োজনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে।
শনিবার সন্ধ্যায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ খান-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু। এ সময় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর সদস্য এবং আমঝুপি এলাকার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।





