মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৪-১৮)ঃ মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের বড় ভাই মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মরহুম মিজানুর রহমান রিপনের ৭ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল রোববার পারিবারিকভাবে দিনটি পালন করা হয়। এ উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১১ সালের ১লা এপ্রিল মিজানুর রহমান রিপন মেহেরপুর শহরের হোটেল বাজারস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী শপিং সেন্টারে বসে কাজ করার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে সে মারাত্মক ভাবে আহত হলে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার রেফার্ড করা হলে ৮এপ্রিল তিনি মৃত্যু বরণ করেন।



