বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় বই আটক

এম,এ,জলিল শার্শা যশোরঃযশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় প্যাসেন্জার টার্মিনালে সামনে থেকে ৫০৩ কেজি ভারতীয় বিভিন্ন প্রকার বই উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।
আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বই এনে ঢাকা নেওয়া জন্য বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালে সামনে স্থানে অবস্থান করছে ।
এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, নায়েক মজিবর,নায়েক সুমন (এফআইজি গোয়েন্দা বিজিবি) সিপাহী সিদ্দিকুর রহমান, সিগন্যাল মঈনুল আহসান ও সিপাহী নওশের সেখানে অভিযান চালিয়ে ৫০৩ কেজি ভারতীয় বই উদ্ধার করেন।
তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা  ।উদ্ধারকৃত বই গুলো বেনাপোল কাস্টমসের হাউস সাখায় জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি কতৃপক্ষ  ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।