মেহেরপুরে ৪৭ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ৩ দিন ব্যাপী ৪৭ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইডস ও ক্রীড়াবিদরা জেলা প্রশাসকে গার্ড অনার প্রদান করেন । জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আখতার, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, তাহাজ উদ্দীন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।