সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ’র স্ত্রী শাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ’র স্ত্রী শাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ’র স্ত্রী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা শাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শাহান আরা আব্দুল্লাহ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, অভিজ্ঞ রাজনীতিবিদ, সমাজসেবক ও একজন কৃতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার মৃত্যু এ দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।