× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রীকে গার্ড অব অনার শেষে দাফন

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২০
আবদুল্লাহর স্ত্রীকে দাফন

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী মর্যাদা) বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাকে গার্ড অব অনার এবং জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে দাপন সম্পন্ন করা হয়।

আজ ৮ জুন সোমবার সকালে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গনে গার্ড অব অনার এবং জানাজা শেষে উক্ত গোরস্থানে দাপন সম্পন্ন করা হয়।

জানা যায়, গত শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করলে শাহান আরা আব্দুল্লাহকে রাজধানীর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকেরা পরে তাকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে রাখেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে জাতিরপিতাকে হত্যা করে। সেদিন ঘাতকেরা আব্দুর রব সেরনিয়াবাতকেও স্বপরিবারে হত্যা করে। আর ভাগ্যগুণে বেঁচে যান তাঁর পুত্র আবুল হাসানাত আব্দুল্লাহ এবং পুত্রবধু শাহান আরা আব্দুল্লাহ। কিন্তু এই দম্পতি হারান তাঁদের নাড়ি ছেড়া ধন শিশুপুত্র সুকান্ত বাবুকে। বিদেশে অবস্থান করায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা।

বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।

তার মৃত্যুতে অনেক মন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..