আন্তজার্তিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালী

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৫ অক্টোবর’২০১৬ “দিলে নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, মিলবে ক্ষুধা ও দারিদ্র থেকে নি®কৃতি” এ শ্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্থানীয় উন্নয়ন ধারা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের খাদ্য অফিসের সামনে থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উন্নয়ন ধারা অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন ধারার উপদেষ্টা তালিব বাশার নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সমন্বয়কারী হায়দার আলী, প্রকল্প সমন্বয়কারী রাজু আহম্মেদ, স্বাধীন কৃষক সংগঠন এর সভাপতি রুবায়েত হোসেন মোল্লা। কর্মসুচীতে উন্নয়ন ধারার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন কৃষক সংগনের নেতৃবৃন্দ অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।