ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৫ অক্টোবর’২০১৬ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশি তৈরি সাটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের আড়পাড়া থেকে এসব অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আব্দুল গাফ্ফার ও এএসআই মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের আড়পাড়ায় অভিযান চালায়। সে সময় আড়পাড়ার গ্যারেজ মাসুদের বাড়ির পিছনের একটি কচু বাগানের মধ্যে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশি তৈরি সাটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম অস্ত্র ও গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে সর্বত্র অভিযানে নেমেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়পাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।




