সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরে পিআইবি’র বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর আয়োজনে শরীয়তপুর সার্কিট হাউজে শনিবার থেকে সোমবার এই ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলবে।
তিনদিন বাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, শরীয়তপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। প্রশিক্ষণ প্রধান করেন একাত্তর টেলিভিশন বার্তা সম্পাদক পলাশ আহসান। সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর প্রেস ক্লার সভাপতি অনল কুমার দে।
অনুষ্ঠানে শরীয়তপুরে কর্মরত ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার ৪০জন সাংবাদিক অংশ গ্রহন করেন। তিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কারী হিসেবে ছিলেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, মফস্বল সাংবাদিকতা থেকে সব মানুষের কথা বলা যায়। সাংবাদিকতা অত্যন্ত চ্যালেজিং পেশা। যুদ্ধক্ষেত্রে ঝুকি নিয়ে কাজ করে যা আমরা দেখি। একটা রিপোর্ট দেশ ও জাতিকে উন্নয়নের পথে হাটতে সহযোগীতা করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, বিবিসি সংবাদ ব্যাপক জনপ্রিয়। কারণ বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশ করা হয়। সংবাদ আমাদের দর্পন। সংবাদের মাধ্যমে আমাদের প্রকৃতি দেখতে পাই। সাংবাদিকদের খেয়াল রাখতে হবে যেন সঠিক তথ্য বহুল সংবাদ হয়। সাংবাদিকদের অপরাধীরা ভয় পায়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবাইকে খেলায় রাখতে হবে একটি সংবাদ পরিবেশেনের মাধ্যমে যেন বর্হিঃবিশ্বের কাছে আমাদের দেশের ভাব মূর্তি নষ্ট না হয়।




