× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

নিজেই দূর করুন মেদ রোগ(স্থুলতা) নামক ব্যাধি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২০
দূর করুন মেদ রোগ

নিজেই দূর করুন মেদ রোগ । স্থুলতা বা মেদরোগ মেদ আমাদের শরীরের উত্তাপ রক্ষা করে। দেহযন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক, তেমনি আবার অতিরিক্ত চর্বি দেহযন্ত্র পরিচালনায় বিশেষভাবে ব্যাঘাত সৃষ্টি করে। কোন ঔষধ ছাড়া কিছু যোগাভ্যাস ও খাদ্যবিধি মেনে নিজেই দূর করুন মেদ রোগ।

মেদের কুফলঃ অতিরিক্ত চর্বি সঞ্চয়ের জন্য হৃদযন্ত্রের স্নায়ু-পেশী, ফুসফুসের স্নায়ু-পেশী সঠিকভাবে সক্রিয় থাকিতে পারে না- এইজন্য মেদবহুল দেহধারীরা সহজেই রক্তচাপ বৃদ্ধি রোগ, হৃদরোগ প্রভৃতিএ আক্রান্ত হয়। অতিরিক্ত চর্বিযুক্ত মানুষেরা স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ-বর্জন করিতে পারে না। শরীরের রক্তধারাও স্বাভাবিকভাবে প্রবাহিত হইতে পারে না। দেহের গ্রন্থিগুলি দুর্বল হয়ে পরিলে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। দেহ তখন সমস্ত রোগাক্রমণের উপযোগী হয়ে উঠে। এজন্য মেদরোগীরা স্বাস্থ্য-সুখ ও দীর্ঘায়ু লাভ করিতে পারে না।

আরও পড়ুনঃ হাঁচি-কাশি-মুখের থুথুর ড্রপলেট এর মাধ্যমেই ছড়ায় করোনা

কারণঃ শারীরিক পরিশ্রমহীনতা, দিবা-নিদ্রা, অতিরিক্ত মাছ-মাংস, প্রয়োজনাতিরিক্ত দুধ-ঘি খাদ্যগ্রহণে অতিরিক্ত চর্বি সঞ্চিত হইয়া দেহ মেদরোগাক্রান্ত হয়।

যৌগিক চিকিৎসা বিধিঃ

ভোরেঃ সহজ বস্তিক্রিয়া, অগ্নিসার ধৌতি ১ নং ১০ বার, ২ নং ৪ বার, ভ্রমণ প্রাণায়াম

সন্ধ্যায়ঃ মকরাসন ৪ বার, যোগমুদ্রা ৮ বার, জানুশিরাসন ৪ বার, পশ্চিমোত্তান ৪ বার, সর্বাঙ্গাসন ৩ মিনিট, মৎস্যাসন ১ মিনিট, শীর্ষাসন বা শশাঙ্গাসন ৩ মিনিট, সহজ প্রাণায়াম ১, ২,৩,৪ প্রত্যেকটি ২ মিনিট।

খাদ্য বিধিঃ

ভোরে একগ্লাস জলে ১ চামচ মধু মিশিয়ে পান করিবে। ক্ষুধা থাকিলে কাঁচা পাকা রসালো ফল।

দুপুরেঃ ভাতের সঙ্গে শাক-সবজী, সম্ভব হলে একপোয়া ঘোল।

বিকেলেঃ ক্ষুধা থাকিলে টক ফল।

রাতে শাক-সবজীসহ ২/১খানা রুটি, এক কাপ পাতলা দুধ এবং সম্ভব হইলে কিছু কিসমিস আধাঘন্টা ভিজিয়ে খাবে।

ঔষধ ছাড়া সুস্থ্য থাকার পরামর্শের জন্য ফেইসবুক যোগবাংলা গ্রুপে যুক্ত থাকুন (https://www.facebook.com/groups/yogabangla)  ও সুস্থ থাকার গুরুত্বপূর্ণ টিপস পেতে ফেইসবুক যোগবাংলা পেইজ এ লাইক দিয়ে সাথে থাকুন।


এ ক্যটাগরির আরো খবর..