× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

নিউজ ডেস্ক

আজ শুক্রবারের রাশিফলে সুন্দরভাবে কাটতে পারে আপনার দিন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/friday.jpg

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে রাশিফল এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। প্রতিদিন সকালে উঠে নিজের রাশিফল দেখে নিলে, কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দরভাবে কাটতে পারে আপনার দিন।

মেষঃ অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। অভিভাবকের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন।

বৃষভঃ আপনার প্রয়োজনে বন্ধুদের পাশে পাবেন। কোন অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আজ। চাইলেও নিজের জন্য সময় বের করতে পারবেন না। বিনোদনের খাতে বেশি অর্থ ব্যয় ঠিক নয়।

মিথুনঃ বিদেশের ব্যবসায়ীরা আজকের দিনে লাভবান হবেন। বেশি চাপ মানসিক উত্তেজনা নিয়ে আসে। বিনোদনের জন্য আজকের দিন ভালো। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন।

কর্কটঃ আশেপাশের মানুষ আপনার ব্যাথা অনুভব করতে পারবে না। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। পরিবারের সদস্যদের থেকে নেওয়া অর্থ আজকের দিনে ফিরিয়ে দিন, নাহলে সমস্যা হতে পারে।

সিংহঃ আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। পরিবারের সদস্যদের মধ্যে কিছু সমস্যা হতে পারে। নিজের আদর্শকে কখনই হারতে দেবেন না। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের। অবসর সময়ে ভালো কিছু করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। খোলা খাবার খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন। নিজের দক্ষটা প্রদর্শনের সুযোগ পাবেন আজ। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ রাতের দিকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।

কুম্ভঃ ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। শরীর সুস্থ থাকায় খেলাধূলায় অংশ নিতে পারবেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।

মীনঃ আজকে কিছুটা আরাম করতে পারবেন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো। কর্মক্ষেত্রে সকলেই আপনার কথা শুনবে। ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না।


এ ক্যটাগরির আরো খবর..