আজ বসানো হবে পদ্মা সেতুর ১৬তম স্প্যান

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৬ ও ১৭ নং পিলারের উপরে বসানো হবে পদ্মা সেতুর ১৬তম স্প্যান। । যা বসে গেলে সেতুর ২৪শ’ মিটার বা প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হবে।

আজ মঙ্গলবার বসানো হবে পদ্মা সেতুর ১৬তম স্প্যান ‘৩ডি’। ১৬ টি স্প্যান বসানোর মাধ্যমে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটির ২৪০০ মিটার বা দুই কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে।

ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘের আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে বহন করে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ক্রেন ১৬ ও ১৭ নম্বর পিলারের উদ্দেশে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে সকাল পৌনে ১০টার দিকে রওনা হয়েছে।

পদ্মা সেতুর প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির জানান, সকাল পৌনে ১০টার দিকে রওনা হয়েছে স্প্যানটি। স্প্যানটি নিয়ে রওনা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে বসানোর একটি নির্দেশনা রয়েছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ ও ১৭ নম্বর পিলারের উপর আজ বসার সম্ভাবনা রয়েছে পদ্মা সেতুর ১৬তম স্প্যানটি। আর এতে দৃশ্যমান হবে সেতুর ২৪০০ মিটার।

জানা যায়, পুরো সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্লাব বসানো হবে। আর রেলওয়ে স্লাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি।

২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।