× Banner
সর্বশেষ
খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ডেস্ক

আজ দূর্গা ষষ্ঠী

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
শ্যামনগরে হচ্ছেনা নান্দনিক প্যান্ডেল

শাখের আওয়াজ, কাসরের শব্দ, ঢাকের কাঠি সব কিছু মিলিয়ে আজ দূর্গা ষষ্ঠী। বাঙালীর মনে পুজো পুজো গন্ধের ছোঁয়া লেগে গিয়েছে। মহালয়ার পরই কৈলাশ থেকে মায়ের মর্তে আগমনের তোরজোড় শুরু হয়ে যায়। মা মর্তে আসার প্রথম দিন অর্থাৎ নবরাত্রির ষষ্ঠ দিনেই শুরু হয় দূর্গা ষষ্ঠী।

দূর্গা ষষ্ঠীর তিথি ২০২১ সালে বাংলা ২৩ শে আশ্বিন এবং ইংরেজি ১০ ই অক্টোবর রবিবার রাত ২ টো বেজে ১৬ মিনিটে শুরু হচ্ছে ষষ্ঠী তিথি। আর তিথি থাকছে বাংলা ২৪ শে আশ্বিন এবং ইংরেজি ১১ ই অক্টোবর সোমবার রাত ১১ টা বেজে ৫১ মিনিট পর্যন্ত।

দূর্গা ষষ্ঠীর পরই মায়ের বোধন প্রক্রিয়া শুরু হয়। মায়ের সকল ভক্তরা তাদের পরিবারের মঙ্গল কামনায় এই দিন উপবাস করে মায়ের পুজোর অঞ্জলি দেয়। এইদিনে আবার বিশেষত সন্তানদের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজোও করা হয়ে থাকে। প্রতিমাসে একটি করে ষষ্ঠী থাকলেও, নীল ষষ্ঠীর ন্যায় এই দিনটিকেও অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়।

বাঙালীর কাছে পুজো মানেই নতুন জামা, নতুন শাড়ি। নিজেকে নতুন রঙে রাঙিয়ে সেজে ওঠে বাঙালীর মন। পুজোর এই কটা দিন পাড়ায় পাড়ায়, পুজো মন্ডপে মানুষের ঢেউ দেখা যায়। মায়ের দর্শন করার জন্য ভক্তরা দূর দুরান্ত থেকে এসে ভিড় জমায়।

মাকে দেখার পাশাপাশি পুজো প্রেম, খাওয়া দাওয়া, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, বিরিয়ানি সব কিছুতেই মিশে যায় সকলেই। জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল মানুষের থাকে অবাধ আনাগোনা। আর এভাবেই দূর্গা পুজো হয়ে ওঠে সার্বজনীন দূর্গা পুজো।


এ ক্যটাগরির আরো খবর..