আগৈলঝাড়া(বরিশাল) সাংবাদদাতা ॥ শিক্ষার জন্য মানবিকতা- মানবিকতায় সহযোগিতা এই আদর্শকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ার পার্শবর্তি কারফায় সোনারতরী এডুকেশ এ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেসন (ষ্টেস্ডু) সংগঠনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে জাল্লা ইউনিয়নের কারফা বাজারে হরি মন্দির আঙ্গিনায় সংগঠনের সভাপতি সদানন্দ বিশ্বাসের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কারফা গ্রামের বাসিন্দা সাবরেজিষ্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস, বরিশাল আলেকান্দ সরকারি কলেজের সহ-অধ্যাপক সজল বিশ্বাস, মাওলানা ভাষানি প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহ-অধ্যাপক অনিমেষ হালদার, শিক্ষক স্বদেশ বিশ্বাস, উজ্জল হালদার, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, সমাজসেবক ভীষ্মদেব বাড়ৈ, বিজয় কুমার বিক্রম প্রমূখ।


