× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ শিকার বাধ অপসারন করছে প্রশাসন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ

বরিশালের আগৈলঝাড়ায় চলতি বোরো মৌসুমে খালের মধ্যে বাঁধ দিয়ে পানি সেচ করে মাছ শিকার করায় স্থানীয় কৃষকের পানি প্রবাহ বন্ধ করায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভুমি) বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মাছ ধরার জন্য দেয়া অবৈধ বাঁধ অপসারণ করেছেন।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা-আস্কর খালের নাঘিরপাড় গ্রামের একাধিক বোরো ব্লকের জন্য একমাত্র পানি প্রবাহর খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি সেচ করে খালে মাছ শিকার করছিল স্থানীয় আ. মন্নান বখতিয়ারের ছেলে সোহেল বখতিয়ার। খালে বাধ দিয়ে পানি সেচ দেয়ার কারণে ওই এলাকার জমিতে ভাঙ্গন দেখা দিয়ে কৃষকরা চাষাবাদের জন্য তাদের জমিতে ঠিকমত পানি দিতে পারছিল না।

ক্ষতিগ্রস্থ কৃষকেরা অবৈধ বাঁধ অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় শ্রমিক দিয়ে তাৎক্ষণিক বাঁধ অপসারণ করে পানি প্রবাহ নিশ্চিত করে অভিযুক্ত সোহেল বখতিয়ারকে ভর্ৎসনা করে ভবিষ্যতের জন্য শর্তক করে দেন।###


এ ক্যটাগরির আরো খবর..