আগুন সন্ত্রাসীদের মোকাবিলায় যুবলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে -পানি সম্পদ উপমন্ত্রী

আগুন সন্ত্রাসীদের মোকাবিলায় যুবলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে -পানি সম্পদ উপমন্ত্রী

        বিএনপি-জামায়াত ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস শুরু করেছে। এই আগুন সন্ত্রাস রুখে দিতে যুবলীগই যথেষ্ট। তাদের সব ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

          বাংলাদেশ আওয়ামী লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

          উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত দেশপ্রেমী যুবরাই বাংলার সংশয়-সংকটে ছিনিয়ে এনেছে উজ্জ্বল আলোর দিশা। যুবলীগের দীর্ঘ ঐতিহ্য ও গৌরব ধারণ করে সততা ও আদর্শ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে হবে।

          উপমন্ত্রী আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। যুবলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, সেটা প্রতিটি যুবলীগের নেতা-কর্মীর মনে রাখতে হবে। যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে এমনভাবে আচরণ করা উচিত যাতে এ সংগঠন মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে আস্থা অর্জন করে চলতে পারে। কারণ জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, ‘যুব সমাজ আমাদের ভবিষ্যৎ’।

          অনুষ্ঠানে নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, নড়িয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদার, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মীর মালত, সখিপুর থানার আহ্বায়ক খালেক খালাসী, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ পলাশ সহ আরও অনেকে বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।