আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।
পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সাতটি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৪ সালের প্রথম জাতীয় কংগ্রেসে শেখ ফজলুল হক মনি চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে দ্বিতীয় কংগ্রেসে আমির হোসেন আমু চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা মহসীন মন্টু। ১৯৯৬ সালের চতুর্থ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল করিম সেলিম। ২০০৩ সালের পঞ্চম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর কবির নানক। এ কমিটি ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।
২০১২ সালে অনুষ্ঠিত হয় সংগঠনটির ষষ্ঠ জাতীয় কংগ্রেসে । এ কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেসে অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ পরশ। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন মাইনুল হোসেন খান নিখিল। এখন পর্যন্ত তাদের নেতৃত্বেই এগিয়ে চলছে সংগঠনটি।
এদিকে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ । এ উপলক্ষ্যে ভোর ৬টায় সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্তবক অর্পণ করেন।
বিকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে শেষ হয়। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার। আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন, কালীগঞ্জে উপজেলা আওয়ামী যুবলীগর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, যুগ্ন আহবায়ক শামিমুর রহমান সাকাউয়াত হোসেন , কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ফিরোজ আহম্মেদ সেন্টু বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, ও সকল ্ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নের্তবৃন্দ।



