আগামী ১২ জানুয়ারি শুরু হবে বিসিএল

ক্রীড়া প্রতিবেদক: ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বড় দৈর্ঘ্যের ম্যাচের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে ।

বুধবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিএল শুরুর দিনক্ষণ জানান টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।

জিম্বাবুয়ে সিরিজ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দেশের মূল ভেন্যুগুলো ব্যস্ত থাকবে। বিসিএলের খেলা হবে তাই রাজশাহী ও বগুড়াতে।

আকরাম খান আগেই জানিয়েছেন, গত আসরের মতো এবার সিঙ্গেল লিগ নয়, খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। আর টুর্নামেন্ট শেষ হতে সময় লাগবে ন্যূনতম ৪৫ দিন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কারণে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই শুরু হচ্ছে বিসিএল।

অঞ্চলভিত্তিক চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টের এটি হবে চতুর্থ আসর। অংশগ্রহণকারী চারটি দল হলো- ওয়ালটন সেন্ট্রাল জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন ও নর্থ জোন।

বিসিএলের তিন দলের মালিকানা তিনটি ফ্র্যাঞ্চাইজির থাকলেও শুরু থেকেই নর্থ জোন দলটির পরিচালনা করে আসছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় এবারও বিসিবি’র নিজস্ব দল হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে নর্থ জোন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।