× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে

admin
হালনাগাদ: রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।

রোববার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ দল ভারতে ঢুকে।

৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারতের নিউ দিল্লিতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৮ দলের প্রতিনিধি দলে ১৬ জন কিশোর খেলোয়াড় রয়েছেন। টিম ম্যানেজার রয়েছেন পরিতোস দাওয়ান ও কোচ অমল দাস। সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টের শর্ত অনুযায়ী খেলোয়াড়দের সবার বয়স ১৭ বছরের মধ্যে।

টিম ম্যানেজার পরিতোস দাওয়ান ভারত যাওয়ার পথে  বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের ছেলেরা এ টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বহির্বিশ্বে তুলে ধরবে। পাশাপাশি এ টুর্নামেন্ট সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক জোরদার করতে বড় ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..