আগামীতে ‘ইসলাম’ বাংলাদেশে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উটবে

নিজস্ব প্রতিবেদকঃ এখন থেকে আগামী ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কী হতে পারে? এই প্রশ্নের মুখোমুখী হয়েছিলেন চিকিৎসক, লেখক ও ব্লগার ড. পিনাকী ভট্টাচার্য। উত্তরে তিনি জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যৎ রাজনীতিতে ইসলাম একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে। ইসলাম বলতে ধর্ম হিসেবে ইসলাম নয়, বরং ইসলামের দর্শন, সমাজচিন্তা ও বৈপ্লবিক আদর্শকে কেন্দ্র করে এদেশের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হবে।

এর কারণ হিসেবে তিনি মনে করেন, বর্তমান দেশে যে দুটি রাজনৈতিক দল রয়েছে তাদের প্রাসঙ্গিকতা ও আবেদেন শেষ হয়ে গেছে। কারণ তারা জনগণের আকাক্সক্ষাকে আর ধারণ করতে পারছে না। দেশের রাজনৈতিক পরিবর্তনে এই দুই দলের বাইরে নতুন কোন চিন্তার রাজনীতি আসার সম্ভাবনা আছে। যারা মানুষের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে পারবে। তাই দেশের ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্বে ইসলাম অনেক বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

তিনি আরো বলেন, আমাদের তৃতীয় বিশ্বের রাজনীতির একটি বড় অন্তরায় হলো উত্তরাধিকার পরম্পরা রীতি। এই রীতির যেমন কিছু সুবিধা; তেমনি এর কিছু অসুবিধাও রয়েছে। তবে আমাদের দেশের বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে, আমরা এর সমস্যাগুলোরই সম্মুখীন হয়েছি বার বার।

এই পারিবারিক পরম্পরার রাজনীতির ফলে স্বৈরতন্ত্রের জন্ম নেয়। সেই পরিবারের সবাই দেশের দন্ডমূলের কর্তা হয়ে যায়। আর গোটা জাতি দেশের দুই রাজনৈতিক পরিবারের উপর নির্ভর করে আছে। কিন্তু এই দুই পরিবারেই যে সবচেয়ে মেধাবী রাজনীতিবিদ জন্ম নেবে এমন তো নয়। তাই পারিবারিক ঐতিহ্যের এই রাজনীতির অবসান হবে বলে তিনি মনে করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।