অ্যান্ড্রয়েডের হার্ডওয়্যার টেস্টের ৪ অ্যাপস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনার ফোনের হাডওয়্যারের কোনো একটা সমস্যা বুঝতে না পারায়, তা ধীরে ধীরে ফোনে সমস্যা তৈরি করতে পারে।

গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়্যার টেস্ট করার জন্য অনেক অ্যাপ রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনটির বর্তমান অবস্থা পরীক্ষা করে নিতে পারেন। কেননা ফোনের অনেক ধরনের পারফরম্যান্স রয়েছে, সবগুলো সম্পর্কে হয়তো আপনার ধারণা নেই, যেমন অডিও পারফরম্যান্স, ডেড পিক্সেল, ব্যাটারি প্রভৃতি।

হার্ডওয়ার টেস্ট অ্যাপস খুবই জরুরি যদি আপনি পুরোনো স্মার্টফোন কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন। কেননা পুরোনো স্মার্টফোনটি কতটা ক্রটিপূর্ণ সেটা সহজেই এ ধরনের অ্যাপসের মাধ্যমে জেনে নিতে পারেন।

এছাড়া আপনার যদি মনে হয় আপনার ফোনে কোনো সমস্যা নেই, তাহলেও অন্তত একবার অ্যাপ ব্যবহার করে সেটা নিশ্চিত হয়ে নিতে পারেন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হার্ডওয়ার টেস্টের জন্য বিনা মূল্যের অ্যাপস খুব একটা বেশি নেই। বিনা মূল্যে হার্ডওয়্যার টেস্টের যে অ্যাপগুলো রয়েছে, তার মধ্যে থেকে ৪টি অ্যাপস এ প্রতিবেদনে জানানো হলো।

অ্যানতুতু টেস্টার

এই অ্যাপটির মাধ্যমে ফোনের ডিসপ্লে টেস্ট, মাল্টি টাচ টেস্ট, ব্যাটারি টেস্ট আরো বেশ কিছু টেস্ট সম্পন্ন করা যাবে। ব্যাটারি টেস্টের ক্ষেত্রে প্রায় ৫ ঘণ্টা সময়ের প্রয়োজন হবে। প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং ৪.১। ডাউনলোড করা যাবে https://goo.gl/LHSyby ঠিকানা থেকে।

ফোন ডক্টর প্লাস

নামে মতোই এই অ্যাপটির কাজ। অর্থাৎ এই অ্যাপটি আসলেই ফোনের চিকিৎসক। হার্ডওয়ার টেস্টের সেরা অ্যাপসগুলোর তালিকায় রয়েছে ফোন ডক্টর প্লাস। ফোনের ডিসপ্লে, টাচস্ক্রিন, স্পিকার, মেমোরি, সেন্সর, ওয়াই-ফাই, ক্যামেরা, সিস্টেম ইনফরমেশনসহ ৩০ ধরনের টেস্ট করা যায় এই অ্যাপটির সাহায্যে। এর ইন্টারফেসও বেশ আকর্ষণীয় এবং ইউজার ফ্রেন্ডলি। প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং ৪.৭। ডাউনলোড করা যাবে https://goo.gl/XFA6EW ঠিকানা থেকে।

ফোন টেস্টার

এই অ্যাপটিও এর নামের স্বার্থকতা প্রমাণ করে ছাড়বে। ফোনের সেন্সর, ওয়াই-ফাই, নেটওয়ার্ক, জিপিএস, ব্যাটারি, মাল্টি টাচ, ক্যামেরা সহ বিভিন্ন কিছু টেস্ট করা যাবে এই অ্যাপটির সাহায্যে। অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়্যার টেস্টে এই অ্যাপটিও জনপ্রিয়তা পেয়েছে। প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং ৪.৩। ডাউনলোড করা যাবে https://goo.gl/VNKlri ঠিকানা থেকে।

সেন্সর বক্স

আপনি যদি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের সেন্সরগুলো টেস্ট করতে চান, তাহলে এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। এটি ফোনের নানারকম সেন্সর টেস্ট করতে পারদর্শী। জাইরোস্কোপ, লাইট, প্রক্সিমিটি, ওরিয়েন্টেশন, টেম্পারেচার, অ্যাকসিলেরোমিটার, সাউন্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং প্রেশার টেস্ট করা যাবে এর মাধ্যমে। প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং ৪.১। ডাউনলোড করা যাবে https://goo.gl/3Uu1WI ঠিকানা থেকে।

তথ্যসূত্র: ফোন অ্যারেনা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।