× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৯ ফেব্রুয়ারি’২০১৬:সীমান্ত এলাকায় বসবাসকারী অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে বিজির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ সব উপকরণ বিতরণ করেন।

বিজিবির ৪৭ ব্যাটালিয়ন আয়োজিত সমৃদ্ধির পথে সীমান্ত (সপসী) এ প্রকল্পের সীমান্তবর্তী ২৯ টি অস্বচ্ছল পরিবারকে ১ টি নসিমন, ০৯ টি অটোভ্যান, ১২ টি সেলাই মেশিন, ৫ টি সেচপাম্প ও ২টি ইঞ্জিন চালিত নৌকা প্রদান করা হয়। এর আগে তিনি বিজিবির ৫৮ ব্যাটালিয়নের বিভিন্ন ভবনের উদ্বোধন করেন।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ বলেন, আজ থেকে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের অপারেশনাল কর্মকান্ডের যাত্রা শুরু হলো। তিনি বলেন সীমান্ত যদি সঠিকভাবে পাহারা দেওয়া হয় তাহলে দেশের জনগন নিশ্চিন্তে ঘুমাতে পারে।

তিনি সীমান্তে চোরাচালন সহ বিভিন্ন অপরাধ দমনে সীমান্তবর্তি অস্বচ্ছল লোকজনকে স্বচ্ছল করে তোলার উপর গুরুত্ব দেন। তিনি বলেন মানুষ স্বচ্ছল হলে কেউ চোরালানানে জড়িত হবে না। তিনি সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় মেহেরপুর জেলার হরিরামপুর গ্রামের রবিউল ইসলামকে নসিমন দেওয়ায় তিনি ফেন্সিডিল ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষনা দেন।
অনুষ্ঠানে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ান কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার, বিজিবির বিভিন্নপর্যারে অফিসারবৃন্দ, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, ও ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..