অস্তিত্ব সংকটে পরেছে পাকিস্তান

অস্তিত্ব সংকটে পরেছে পাকিস্তান
পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এই রিজার্ভ দিয়ে তিন সপ্তাহের মতো আমদানি ব্যয় মেটানো সম্ভব। বৈদেশিক লেনদেনে বিশাল ব্যবধান তৈরি হয়েছে

অস্তিত্ব সংকটে পাকিস্তান। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এই রিজার্ভ দিয়ে তিন সপ্তাহের মতো আমদানি ব্যয় মেটানো সম্ভব। বৈদেশিক লেনদেনে বিশাল ব্যবধান তৈরি হয়েছে। রপ্তানি এবং বিভিন্ন খাত থেকে যে আয় হচ্ছে, তা দিয়ে ব্যয় সংকুলান সম্ভব হচ্ছে না। এতে জ্বালানি তেল কেনা পাকিস্তানের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অস্তিত্ব সংকটে পাকিস্তান

সাম্প্রতিক সময়ের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণও জ্বালানি সংকট। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কারণ, জোগানে সংকট দেখা দিয়েছে। পাকিস্তানে আমদানি করা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে এক-তৃতীয়াংশের বেশি বার্ষিক বিদ্যুৎ চাহিদা মেটায়। যুদ্ধের কারণে খরচ বেড়ে গেছে। জ্বালানিতে অন্য দেশের ওপর নির্ভরশীল পাকিস্তান। এই অতিনির্ভরশীলতাই কাল হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের ব্যাংকে ডলার নেই। দোকানে আটা নেই। বিদ্যুৎ এর অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় চাকরি নেই। মূল্যস্ম্ফীতির কারণে মানুষের অতি প্রয়োজনীয় পণ্য কেনারও সামর্থ্য নেই। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে ভয়াবহ বন্যায় – বিপন্ন দেশটির জনগণ এখন নজিরবিহীন দুরবস্থায় দিন কাটাচ্ছে।

খাদ্যসামগ্রী, কাঁচামাল এবং চিকিৎসা সরঞ্জামের প্রায় ৬০০০ কনটেইনার পাকিস্তানের বন্দরে আটকা রয়েছে। ডলার সংকটে সেগুলো খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে বিশ্বব্যাপী পণ্যের দাম কমা সত্ত্বেও, পাকিস্তানে মুরগি, ডিম ও আটার দাম বেড়েছে। সরকার বিদেশি পণ্য আমদানি কমিয়ে দেওয়ায় ব্যাংকগুলো ঋণপত্র ইস্যু করতে অস্বীকৃতি জানিয়েছে। এতে ব্যবসা-বাণিজ্য এক প্রকার বন্ধ হওয়ার পথে।

পাকিস্তানের অর্থনীতি যে কোনো সময় ধসে পড়তে পারে। মানুষ প্রয়োজনীয় খাদ্য ও জ্বালানির সংস্থানের জন্য লড়াই করছে। এখন পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৬ বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার প্রত্যাশা করছে। তবে আইএমএফ পাকিস্তানকে এখনই কোনো অর্থ দিতে নারাজ। তা ছাড়া আন্তর্জাতিক অন্যান্য আর্থিক সংস্থা এবং সৌদি আরব, চীন ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর দিকে – সাহায্যের জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে পাকিস্তান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।