অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন দ্রুত বাস্তবায়নে মামনীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপের দাবীতে নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্টিত

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন দ্রুত বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ এর দাবীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ কেন্দ্রীয় সংগঠনের কর্মসুচীর অংশ হিসাবে নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক সমাবেশ অনুষ্টিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য,নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, অশোক তরু দাস, মতিলাল দাশ,নীরেন্দ্র পাল, প্রভাষক জন্টু চন্দ্র রায়,পৌর কমিটির সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব,সাংগঠনিক সম্পাদক শিক্ষক সজল চন্দ্র দাশ,উপজেলা কমিটির অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন,দপ্তর সম্পাদক পবিত্র বনিক,প্রচার সম্পাদক অমলেন্দু সুত্রধর,সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়,বাউসা ইউনিয়ন কমিটির সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র দাশ, ওয়ার্ড কমিটির সভাপতি বাবলু চন্দ্র দাশ,বাবুল দেব,রনজিত পাল,টিংকু দাশ,বিপ্লব চন্দ্র দাশ,সুমন তালুকদার,জ্যোতিষ রঞ্জন সরকার,ভজন রায় প্রমূখ।

বক্তারা জরুরুী ভিত্তিতে ন্যার্য্য অধিকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন দ্রুত বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামানা করে তা অবিলম্বে কার্য্যকর করার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।