× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

সুন্দরবনে দুবলারচরে ট্রলারে গণডাকাতি, ২০ জেলেকে অপহরণ

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জুলাই, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় বনদস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা মুক্তিপনের দাবীতে শনিবার রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত জেলে বহরের ফিশিং ট্রলারগুলোতে গনডাকাতি শেষে দু’টি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেছে।

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জেলে বহরে গনডাকাতি ও মুক্তিপনের দাবীতে ২০ জেলেকে অপহরণের সত্যতা নিশ্চত করে  বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বনদস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা জেলে বহরে হামলা চালিয়ে গণডাকাতি করে সর্বস্ব লুটে নেয়। বনদস্যুরা গনডাকাতি শেষে ট্রলার এফবি মা-জননীর মাঝি খোকন, নিজাম ও এফবি ইমরান ট্রলারের মাঝি খলিলসহ ২০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত এসব জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, দুবলারচর এলাকায় জেলে বহরে গণডাকাতি শেষে বনদস্যুরা ২০ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরণের খবর পাওয়ার পর সকালে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..