× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

অর্থের লোভে ধান ক্ষেত নষ্ট করে নির্মাণ করা হয়েছে টিন শেড

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
ধান ক্ষেত নষ্ট

ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে সম্প্রসারণ করার কথা শুনে নির্মাণ করা হচ্ছে নতুন স্থাপনা। সরকারি অর্থের লোভে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে ধান ক্ষেত নষ্ট করে নির্মাণ করা হয়েছে টিন শেডের ঘর।

ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে সম্প্রসারণ করার ঘোষণা ও এলাকায় ভুমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। এতে জমির মালিকদের তিন গুণ জমির ও স্থাপনার খতি পূরণের সরকারি অর্থ প্রদান করা হবে এমন খবরে সরকারি অর্থের লোভে বিষয়খালী গ্রামের আব্দুল বারি সরদার ধানের ক্ষেত নষ্ট করে টিন শেডের ঘড় নির্মাণ কাজ ইতি মধ্যে শেষ করেছে। এমনটি অত্র এলাকার বিভিন্ন মানুষ সরকারি অর্থের লোভে সড়কের দুই পাশেই রাতারাতি নির্মাণ করছে অসংখ্য স্থপনা। তাই সরকারি ভাবে এসকল লোভি মানুষদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবে এটা আশা করে সচেতন মহল। সরকারি ভাবে এসকল লোভি মানুষদের প্রতিহত না করলে রাতারাতি আরো স্থাপনা গড়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এটা আশা করে সচেতন মহল।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম বলেন, কেউ যদি নতুন করে কোন স্থপনা নির্মাণ করেন তবে তার কোন ক্ষতি পূরণ দেয়া হবে না। এমনটিই গত ৭ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঝিনাইদহ-যশোর সড়ক সেকশন ফেজ-১) প্রকল্পের ভূমি অধিগ্রহন ও পূনর্বাসন কর্ম পরিকল্পনা মত বিনিময় কালে সকলকেই অবহিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..