× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অরিজিতের এক ঘণ্টার পারিশ্রমিক দেড় কোটি রুপি!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

অসাধারণ গায়কি আর দরদভরা কণ্ঠের জন্য সুপরিচিত ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং পারিশ্রমিক বা সম্মানী নেওয়ার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেলেন। বলা চলে পারিশ্রমিকের ক্ষেত্রে রেকর্ড গড়েছেন অরিজিৎ সিং।

এই প্রথমবারের মতো কোনো ভারতীয় সংগীতশিল্পী কোনো অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশনার জন্য এক কোটি রুপিরও বেশি অর্থ সম্মানী নিচ্ছেন। এক অনুষ্ঠানে মঞ্চে গান গাওয়ার জন্য পারিশ্রমিক হিসেবে অরিজিৎ সিং নিয়েছেন দেড় কোটি রুপি!
বলিউডের সংগীতের ভুবনে দীর্ঘদিন ধরেই রাজত্ব করছেন অরিজিৎ। এই মুহূর্তে বলিউডে তাঁর ধারেকাছেও কেউ নেই। একের পর এক দারুণ সংগীত উপহার দিয়ে তিনি চমকের পর চমক সৃষ্টি করে চলেছেন। ‘লাইভ পারফরম্যান্স’-এ তাঁর সমকক্ষ কেউ নেই।

সেটা বলতেই হবে, কারণ আর কেউ যে তাঁর মতো এতটা পারিশ্রমিক নিচ্ছেন না! সূত্রের তথ্য যদি সঠিক হয়ে থাকে, তবে এ নিয়ে তৃতীয়বারের মতো পারিশ্রমিক বাড়ালেন তিনি। আগে যেখানে ৩০ থেকে ৫০ লাখেই তুষ্ট থাকতেন অরিজিৎ, সেখানে তিনি এখন এক থেকে দেড় কোটি রুপি দাবি করছেন!
শুধু কি বলিউড? সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই তাঁর ডাক আসছে। সূত্রটি জানিয়েছে, এই মুহূর্তে যেকোনো অনুষ্ঠানের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত সংগীতশিল্পীর নাম—অরিজিৎ।

গোটা দুনিয়া থেকেই ডাক আসছে তাঁর। তাই সময় বুঝে তিনি তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। ৪৫ মিনিট থেকে ঘণ্টাব্যাপী গান গাওয়ার জন্য তিনি নিচ্ছেন প্রায় দেড় কোটি রুপি। আর কোনো ‘এ-লিস্টেড’ শিল্পী এত টাকা দাবি করেন না।
এত টাকা দিয়ে কি কেউ তাঁকে নেবেন? সূত্রটি জানিয়েছে, অবশ্যই।
এদিকে একজন আয়োজক এ প্রসঙ্গে মন্তব্য করেছেন, ‘যদিও অনেকেই আছেন, যাঁরা এমন খরচ করতে রাজি; কিন্তু এটা ভালো কাজ হচ্ছে না। কারণ প্রতিদিনই অনেক নতুন শিল্পী ঝরে যাচ্ছে


এ ক্যটাগরির আরো খবর..