× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
বিধানসভা নির্বাচনের ফলাফল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাপ্ত সর্বশেষ ট্রেন্ডে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে দলটি প্রায় ১৯০টির বেশি আসনে এগিয়ে থেকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার দিকে অগ্রসর হচ্ছে।

অন্যদিকে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রায় ৯০টির মতো আসনে এগিয়ে রয়েছে। বামফ্রন্ট ও কংগ্রেস জোটের উপস্থিতি এবারও সীমিত পরিসরেই আটকে আছে বলে ট্রেন্ডে দেখা যাচ্ছে।

রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সেই হিসেবে বর্তমান ট্রেন্ড বজায় থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ পেতে যাচ্ছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাত্র এক দশকের ব্যবধানে রাজ্যে বিজেপির এই উত্থান রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ভোট গণনা এখনও চলমান থাকায় কয়েকটি আসনে ফলাফলে পরিবর্তন আসতে পারে। তবে সামগ্রিক চিত্রে বিজেপির এগিয়ে থাকার প্রবণতা স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে, নির্বাচন ঘিরে বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই রাজ্যের নতুন সরকার গঠন এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে পরিষ্কার চিত্র পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..