অবৈধ বাংলাদেশিদের দেশ ছাড়ার হুমকির পোস্টারে ছেয়ে গেছে মুম্বাই

দি নিউজ ডেক্সঃ অবৈধ বাংলাদেশিদের দেশ ছাড়ার হুমকির পোস্টারে ছেয়ে গেছে মুম্বাই, যেখানে উল্লেখ করা হয়েছে অবিলম্বে ভারত ছাড়ো নাহলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে তোমাদের তাড়ানো হবে।যা নিয়ে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টি তরফে এমন পোস্টার বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে। তাতে লেখা রয়েছে, বাংলাদেশিরা ভারত ছাড়ো নাইলে এমএনএস স্টাইলে তাড়ানো হবে। এসব পোস্টারে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) পার্টির প্রধান রাজ ঠাকরে এবং তার ছেলে অমিতের ছবি রয়েছে। এর আগে ২৩ জানুয়ারি গেরুয়া রং এবং শিবাজির রাজ মোহরের ছবি দেওয়া নতুন দলীয় পতাকার উদ্বোধন করেছিলেন রাজ ঠাকরে। একইসঙ্গে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। এদিকে ভারতের এই রাজনৈতিক দলটির আগামী ৯ ফেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করতে বিশাল র‍্যালি করার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।