৫০ গ্রাম হেরোইন দেড় হাজার পিস ইয়াবা সহ ৩ জন আটক

নয়ন, দিনাজপুরঃ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়-এর সহকারি পরিচালক মোঃ রাজিউর রহমানের এর নেতৃত্বে বিরামপুর ও হাকিমপুর উপজেলায় পৃথক পৃথক ৩টি অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১ হাজার ৫শত পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়েছে।

ঘটনা সূত্রে জানাযায় যে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়-এর গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হাকিমপুর টু দিনাজপুর রোডে পাকা রাস্তায় অটো রিক্সা যোগে বিরামপুরের পূর্ব জগন্নাথপুর এলাকার মোঃ মতিয়ার রহমানের পুত্র হেরোইন বহনকারি জনি (৩০) বিরামপুরের উদ্দ্যেশে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত রাস্তায় অটো রিক্সা আটক করে হেরোইন বহনকারি জনি’র দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক মূল্যে ১ লক্ষ টাকা।

অপর ২টি অভিযানের মধ্যে হাকিমপুর টু বিরামপুর রোডের দিনাজপুর গামী বাসটি বিরামপুরের বেগমপুর বিলেরপার নামক এলাকায় আটক করে সন্দেহ ভাজন ব্যক্তির দেহ তল্লাশি করলে হাকিমপুর উপজেলার বাঘমারা এলাকার গুলজার মন্ডলের পুত্র এরশাদ (৩০) এর নিকট ৮শত পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে। সর্ব শেষ অভিযানটি বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সমতুল্লাপাড়ার মকবুল হোসেন এর পুত্র সাদ্দাম হোসেন (২৭) দাউদপুর থেকে কাটলা অভিমুখি এ্যাপাচি মোটর সাইকেল যোগে যাচ্ছিলো, উক্ত পথে তাকে আটক করে তল্লাশি করা হলে পুত্র সাদ্দাম হোসেন (২৭) এর নিকট হতে ৭শত পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ৮ (গ) এবং ৩৬ (১) এর ১০ (খ) ধারায় হাকিমপুর ও বিরামপুর থানায় পৃথক পৃথক ৩টি নিয়মিত মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়-এর সহকারি পরিচালক মোঃ রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।