অপরাধ প্রবনতা কমাতে গ্রাম পুলিশদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে -ইউএনও মুহাম্মদ আল-আমিন

অপরাধ প্রবনতা কমাতে গ্রাম পুলিশদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে -ইউএনও মুহাম্মদ আল-আমিন

পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ প্রবণতা নির্মূলে করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশদের মাসিক হাজিরা প্রদান কালে এসকল ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেছেন এলাকা থেকে মাদক দ্রব্য, বাল্য বিয়ে, সামাজিক অপরাধ, জুয়া,  নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, গ্রাম পুলিশরা যদি দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে তাহলে সকল প্রকার অপরাধ প্রবনতা নির্মুল না হলেও অনেকাংশ কমে আসবে।  একটি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের অবদান অনস্বীকার্য।

সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে গ্রাম পুলিশরা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে জন্য গ্রাম পুলিশদের সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ ও উপজেলার ১০টি ইউনিয়নের সকল দফাদার ও গ্রাম পুলশবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।